ret24: মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

Translate

Monday, July 14, 2025

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


অন্যদিকে, ভারী বর্ষণের বিষয়ে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।

No comments:

Post a Comment

International workers day

International Workers' Day (1st May) International Workers’ Day, observed every year on May 1, is a global celebration of workers’ right...